ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

তারেক রহমান -লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

ads

চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় ৩টায়) বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপল’ এ বৈঠক শুরু হয়।


বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং তাকে অভ্যর্থনা জানান। এসময় প্রধানমন্ত্রীকে লালগালিচা অভ্যর্থনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়।দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। নিজ নিজ দেশের নেতৃত্ব দেন বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানা গেছে। এসময় দুই দেশের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page